News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আগরতলা বিমানবন্দরে গ্রেপ্তার অপহরণকারী
Image

মহিলাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আগরতলা বিমানবন্দরে গ্রেপ্তার অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ছলচাতুরি করে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশে যোগেন্দ্রনগর থেকে এক মহিলাকে নিয়ে যাওয়ার পথে আগরতলা বিমানবন্দরে এসে সিআইএসএফ-এর কাছে ধরা পড়েছে এক ব্যক্তি৷ আটক ব্যক্তির নাম ফিরন মিয়াঁ৷ তার বাড়ি মহারানির হিরাপুর এলাকায়৷ সিআইএসএফ জানিয়েছে, চেকআপের সময় ফিরন মিয়াঁর চালচলনে তাঁদের সন্দেহ হয়৷ শুধু তাই নয়, তার কথাবার্তায়ও অসংলগ্ণতা ধরা পড়ায় সিআইএসএফ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে৷ জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্ণতা ধরা পড়লে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফিরন মিয়াঁ এবং তার সঙ্গী মহিলাকে এয়ারপোর্ট থানার পুলিশ হাতে তুলে দেয় সিআইএসএফ৷ এ ঘটনায় ফিরন মিয়াঁকে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে৷ কিছুক্ষণ পর এয়ারপোর্ট থানা থেকে ফিরন মিয়া এবং তার সঙ্গী মহিলাকে আগরতলার পূর্ব মহিলা থানায় নিয়ে আসা হয়৷ এর পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়৷ জিজ্ঞাসাবাদের সময় মহিলা জানায়, বিমানবন্দর দেখবে বলে তাকে যোগেন্দ্রনগর থেকে তুলে এনেছে ফিরন৷ তিনি অভিযুক্ত ফিরনের বিরুদ্ধে পূর্ব মহিলা থানার ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৬৬ ধারায় ৭০/১৮ নম্বরে এক মামলা দায়ের করা হয়৷ বর্তমানে ফিরন পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top