News Flash

  • Home
  • Uncategorized
  • রাতভর অভিযানে বড়সড় সাফল্য, সোপিয়ানে এনকাউন্টারে খতম পাঁচজন সন্ত্রাসবাদী
Image

রাতভর অভিযানে বড়সড় সাফল্য, সোপিয়ানে এনকাউন্টারে খতম পাঁচজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ৪ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী| দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে পাঁচজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে এখনও পর্যন্ত একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, নিহত সন্ত্রাসবাদীর নাম হল, লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি সংগঠনের সদস্য উমর মালিক| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল| বাকি সন্ত্রাসবাদীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ|
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি নিকেশ অভিযান শুরু হয়েছিল শুক্রবার রাতেই| গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় সোপিয়ান জেলার কিলোরা গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতেই কিলোরা গ্রামে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী| গোটা গ্রাম ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়| জঙ্গিরা ওই গ্রামেরই একটি বাড়িতে লুকিয়ে ছিল| জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| পাল্টা জবাব ফিরিয়ে দেয় যৌথবাহিনীও| রাতভর নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলে| রাতেই যৌথবাহিনীর গুলিতে খতম হয় এক জঙ্গি| সেনা সূত্রের খবর, নিহত জঙ্গির নাম হল, উমর মালিক| লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল উমর মালিক| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয় একটি একে-৪৭ রাইফেল|
দু’পক্ষের মধ্যে গুলির লড়াই অব্যাহত থাকে শনিবার সকালেও| শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় আরও চারজন সন্ত্রাসবাদী| জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি শেষ পাল বৈদ জানিয়েছেন, সংঘর্ষে নিহত হয়েছে চারজন সন্ত্রাসবাদী| আরও কোনও জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখতে ওই গ্রাম ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে| পুলিশ সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলাকালীন যৌথ বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা| এই ঘটনায় অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top