News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা জৌনপুরে, অকালেই মৃত্যু পাঁচজন পুন্যার্থীর
Image

ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা জৌনপুরে, অকালেই মৃত্যু পাঁচজন পুন্যার্থীর

জৌনপুর (উত্তর প্রদেশ), ৪ আগস্ট (হি.স.): ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের জৌনপুরে| অকালেই প্রাণ হারালেন পাঁচজন পুন্যার্থী| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বারাণসীর বাসিন্দা বেশ কয়েকজন পুন্যার্থী এলাহাবাদের কড়ে মানিকপুর মন্দির দর্শনের জন্য শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন| প্রাইভেট বোলের গাড়িতে চেপে বারাণসী থেকে এলাহাবাদ অভিমুখে যাচ্ছিলেন চালক সহ অন্ততপক্ষে ১৩ জন পুন্যার্থী| ভোররাতে জৌনপুর-রায়বরেলি হাইওয়ে ধরে দ্রুত গতিতে ছুটছিল বোলেরো গাড়িটি| ভোররাত তখন দু’টো হবে, নিকামুদ্দিনপুর গ্রামের সন্নিকটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলার ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুন্যার্থীবোঝাই বোলেরো গাড়িটি|
জোরালো সংঘর্ষের জেরে বোলেরো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়| আহতদের চিত্কার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়| কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ ও অ্যাম্বুল্যান্স, গাড়ির ভিতর থেকে আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়| পুলিশ জানিয়েছে, জোরালো সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজন পুন্যার্থীর| আহত ৮ জনের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ট্রেলার ট্রাকের ধাক্কা মারে বোলেরো গাড়িটি|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top