News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন নিয়োগনীতি মেনে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শীঘ্র শুরু হবে
Image

নতুন নিয়োগনীতি মেনে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শীঘ্র শুরু হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো৷ আজ মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তমূলক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷ তিনি জানান, গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য ১৮২ জন অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ টি পি এস সি’র মাধ্যমে এই অ্যাসিস্টেন্ট প্রফেসর নিয়োগ করা হবে৷ তিনি জানান, টি পি এস সি’কে বলা হয়েছে অতি শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য৷ এছাড়াও টি পি এস সি’র মাধ্যমে আরক্ষা দপ্তরে পুলিশের সাব-ইনস্পেক্টর পদে ৫৩টি শূন্যপদে (মহিলা ও পুরুষ) লোক নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রিসভার বৈঠকে৷ এরমধ্যে মহিলাদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণ থাকবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ শিক্ষামন্ত্রী আরও জানান, গত ২০১৭ সালে ১০ জন বেকার এগ্রি অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ পাওয়ার জন্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন৷ সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুন, ২০১৭ হাইকোর্ট তাদের এগ্রি অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলে৷ কিন্তু পূর্বতন রাজ্য সরকার এই ব্যাপারে বিবেচনা করবে বলে আশ্বাস দিলেও তাদের উক্ত পদে নিয়োগ করেনি৷ এই সময়ের মধ্যে অনেকেরই চাকুরির বয়সসীমা পার হয়ে গেছে৷ তাই গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই ১০ জনকে এগ্রি অ্যাসিস্টেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে এককালীন বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ এছাড়া গতকাল মন্ত্রিসভার বৈঠকে চাকুরির জন্য নতুন নিয়োগনীতির অনুমোদন দেওয়া হয় এবং চাকুরির ক্ষেত্রে সরকারের জারি করা সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ এরফলে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস বাদে সকল নিয়োগ প্রক্রিয়া এখন থেকে নতুন নিয়োগনীতির মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ এছাড়া আগের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলেও শিক্ষামন্ত্রী জানান৷ গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্য বিধানসভার সচিব পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি সুভাষ শিকদারকে এক বছরের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে শিক্ষামন্ত্রী জানান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top