News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন স্বাধীনতা দিবসে নাশকতা রোধে সতর্ক ধুবড়ি প্রশাসন, আন্তর্জাতিক সীমান্তে কড়া নজর
Image

আসন্ন স্বাধীনতা দিবসে নাশকতা রোধে সতর্ক ধুবড়ি প্রশাসন, আন্তর্জাতিক সীমান্তে কড়া নজর

ধুবড়ি (অসম), ৪ আগস্ট (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা ধুবড়ি জেলায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোনও ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি যাতে সংঘটিত না-হয় এবং সম্ভাব্য নাশকতা রোধ করতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে জেলা প্রশাসন। কেননা, এবারের স্বাধীনতা দিবসকে স্মরণীয় রাখতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া এবং সদ্য প্রকাশিত এনআরসি-র সম্পূর্ণ খসড়াকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির সৃষ্টি কেউ করতে না পারে সেজন্যই এই ব্যবস্থা, জানিয়েছেন জেলাশাসক অনন্তলাল জ্ঞানি।
এ প্রসঙ্গে তিনি জানান, এনআরসি-কে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা ধুবড়ি জেলায় কোনও অশান্তি নেই। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে সম্ভাব্য নাশকতা রোধ করতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। জেলাশাসক জ্ঞানি জানান, উগ্রপন্থী কিংবা মৌলবাদী নাশকতা প্রতিরোধে একপায়ে খাঁড়া ধুবড়ির পুলিশ প্রশাসন। এ ব্যাপারে ধুবড়ি জেলা-ঘেঁষা সমস্ত আন্তর্জাতিক সীমান্তে কড়া নজর রাখতে সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএসএফ-কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকেও সীমান্তে তীক্ষ্ণ দৃষ্টি রাখার নির্দেশ এসেছে বলে জানান তিনি। কেবল সীমান্তেই নয়, গোটা জেলায় এবং জেলার বিভিন্ন প্রবেশপথেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জেলাশাসক। এছাড়া সংবদেনশীল স্থানগুলোতে এখন থেকেই নিরাপত্তারক্ষীরা তীক্ষ্ণ নজর রেখে চলেছেন বলে জানান তিনি।
এদিকে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি জেলাশাসকের সভাকক্ষে স্হানীয় বিশিষ্ট নাগরিক, অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে এক বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানান ডিসি। বৈঠকে বিশিষ্টজনের মধ্যে ছিলেন জেলা উন্নয়ন কমিশনার বনশ্রী নাথ, পুলিশ সুপার লংনিত তেরাং, সারা অসম উকিল সংস্থার সভাপতি এনআই হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রশিদ, সমাজকর্মী সুব্রত চক্রবর্তী, নজমুল হক, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক বিকাশ শর্মা, সীমান্ত সুরক্ষা বাহিনীর পানবাড়িতে অবস্থিত তিনটি ব্যাটালিয়ান ক্যাম্পের পদস্থ আধিকারিক, সেনাবাহিনীর ডোগ্রা রেজিমেন্টের আধিকারিক প্রমুখ।
জেলাশাসক অনন্তলাল জ্ঞানি জানান, আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার সর্বত্র সরকারিভাবে বিশেষ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। সে অনুযায়ী জেলা সদরের প্রভাতচন্দ্র বরুয়া খেলার মাঠে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠান। সেখানে নির্দিষ্ট সময় কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলনের পর বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে ভাষণ দেবেন। ওই ময়দানেই অনুষ্ঠিত হবে খেলাধুলো। এর পর বিকেলের দিকে মাঠে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। তাছাড়া স্বাধীনতা দিবসের সঙ্গে সংগতি রেখে শিক্ষা দফতরের উদ্যোগে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ডিসি জানান, জেলা সদরের অনুষ্ঠান দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে ধুবড়ি র ওপর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top