News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল : বিজেপি
Image

ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল : বিজেপি

কোচবিহার, ৩ আগস্ট (হি.স.): ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। শুক্রবার কোচবিহারে এমনই মন্তব্য করেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক অভিজাত মিশ্র।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে জাতীয় নাগরিকত্বপঞ্জিকরনের প্রয়োজন ছিল অসমে । এমনটাই মনে করেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক অভিজাত মিশ্র। আগামী ১১ আগস্ট কলকাতায় যুব সমাবেশের আয়োজিত করা হচ্ছে যুব মোর্চার তরফে। সেখানে সংগঠনের নেতৃত্ব বাদেও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের আসার কথা । ওই সভার প্রস্তুতি নিয়ে দলের সাংগঠনিক কাজে শুক্রবার কোচবিহারে এসেছেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক । এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি, সেখানেই তিনি এই দাবি করেন| সেখানে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে জাতীয় নাগরিকত্বপঞ্জিকরনের প্রয়োজন ছিল অসমে । ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। দেশের স্বার্থ বিনষ্ট করে এরা শুধু রাজনৈতিক খেলা খেলেছে। আর এই সুযোগ নিয়ে আতঙ্কবাদিরা স্থায়ীভাবে ডেরা গেড়েছে এই দেশে |

পাশাপাশি এদিন তিনি আরও বলেন, লুঠেরাদের রাজত্ব হয়েছে পশ্চিমবঙ্গে। এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী দিনে তার ভোট ব্যাঙ্কেও যে থাবা বসবে সেই আশঙ্কা থেকেই তিনি মানুষকে বিভ্রান্ত করছেন। তৃণমূলের প্রতিনিধি দল বাংলা থেকে গিয়ে অসমে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অসমে সরকারের এই পদক্ষেপ বলে দাবি করেন, বিজেপির যুব সংগঠনের সর্বভারতীয় স্তরের এই নেতা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top