News Flash

  • Home
  • Uncategorized
  • নারদ তদন্তের প্রাথমিক রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই
Image

নারদ তদন্তের প্রাথমিক রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): শুক্রবার কলকাতা হাইকোর্টে নারদ কান্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই । বিচারপতি জয়মাল্য বাগচির আদালতে মুখবন্ধ খামে নারদ তদন্তের অগ্রগতি নিয়ে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই । এরপর বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষান কাপুরের ডিভিশন বেঞ্চ ৬ সপ্তাহের জন্য মামলাটিতে স্থগিতাদেশ দেয় ।

নারদ স্টিং অপারেশনে তৃণমূলের কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং একজন আইপিএস অফিসারের নাম জড়ায় । কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্বভার পায় সিবিআই ৷ ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পরে সিবিআই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর করে । সেই এফআইআরে নাম রয়েছে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ইকবাল আহমেদের । অপরূপা এবং ইকবাল এফআইআর থেকে তাঁদের নাম খারিজের জন্য হাইকোর্টে আবেদন জানান । সেই মামলায় শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষান কাপুরের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেয় । সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে আদালতে বলেন, ‘নারদ-তদন্তের জাল সিবিআই নাকি প্রায় গুটিয়ে ফেলেছে । আমরা তিন মাসের মধ্যে নারদ তদন্ত শেষ করব’। তবে অপরূপা পোদ্দারের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘সিবিআই তো অনেকদিন ধরেই তদন্ত করছে। অনেকদিন থেকেই রিপোর্ট পেশের কথা বলছে। অথচ এতদিনে প্রাথমিক রিপোর্ট জমা দিল’। তখন সিবিআইয়ের আইনজিবী অমাজিৎ দে বিচারপতিদের জানান, তাঁরা তদন্তের আরও অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ কর‍তে চান হাইকোর্টে । তখন বিচারপতি জয়মাল্য বাগচি ৬ সপ্তাহের জন্য মামলাটি স্থগিত করেন ।

সিবিআই এদিন আদালতে জানায়, আইফোনের মাধ্যমে ম্যাথু স্যামুয়েলস স্টিং অপারেশন করেছিলেন, সেটি অ্যাপেলের । এদিকে ফোন থেকে ম্যাথু সমস্ত রেকর্ডিং মুছে দিয়েছিলেন । ফলে সেগুলি উদ্ধার করার জন্য মার্কিন দূতাবাস মারফত ওই মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে । এখনও পর্যন্ত সেখান থেকে কোনও উত্তর আসেনি । সিবিআই উত্তরের জন্য অপেক্ষা করছে । এই তদন্তের আরও অগ্রগতি নিয়ে ফের একটি রিপোর্ট কিছুদিনের মধ্যে জমা দেবে বলে শুক্রবার জানায় সিবিআই ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top