News Flash

  • Home
  • Uncategorized
  • পিএসজি থেকে আরতুরো ভিদালকে কিনল বার্সেলোনা
Image

পিএসজি থেকে আরতুরো ভিদালকে কিনল বার্সেলোনা

বার্সেলোনা, ৩ অাগস্ট (হি.স.) : নতুন মরশুমে দল বদলের মরশুমে পিএসজি থেকে আরতুরো ভিদালকে কিনল বার্সেলোনা। এরঅাগে আর্থার মেলো, ম্যালকম ও ক্লেমেন্ত ল্যাংলেটকে কিনেছে বার্সা। সূত্রের খবর, পিএসজি থেকে আদ্রিয়ান রাবিওতকে নিতে না পারলেও আরতুরো ভিদালকে নিয়েছে বার্সা। চিলির মিডফিল্ডারের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

ফরাসি মিডফিল্ডার রাবিওতকে ছাড়তে চাইছে না পিএসজি। এদিকে বার্সেলোনাও তাঁর জন্য বেশি অপেক্ষা করতে চায় না। ম্যালকমকে কেনার সময় বার্সা যে পথে হেঁটেছিল, ভিদালকে কেনার ব্যাপারেও একই পথে হাঁটল। চেলসির উইলিয়ানের পিছনে ঘুরে শেষ পর্যন্ত তাঁরা কিনেছে ম্যালকমকে। ইতিমধ্যে ভিদালকে ২৭ মিলিয়ন পাউন্ড খরচ করে কেনার প্রক্রিয়াও সম্পন্ন করেছে বার্সা। বায়ার্ন মিউনিখের কাছ থেকে অনুমতি নিয়ে গত সপ্তাহেই বার্সেলোনার কর্তাদের সঙ্গে দেখা করেন ভিদাল। এমনকি তাঁর মেডিক্যাল টেস্টও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। জুভেন্তাস ছেড়ে ২০১৫ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন ভিদাল। সূত্রের খবর, ভিদাল ন্যু ক্যাম্পে এলে কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনাকে ছাড়তে পারে বার্সেলোনা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top