News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরানকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা থেকে আটকাতে নওয়াজ-ভুট্টোর জোট ভাবনা
Image

ইমরানকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা থেকে আটকাতে নওয়াজ-ভুট্টোর জোট ভাবনা

ইসলামাবাদ, ৩ অাগস্ট (হি.স.) : পাকিস্তানে ইমরান খান-র প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা থেকে আটকাতে আসরে নেমে পড়ল দুই প্রধান বিরোধী দল। পরিস্থিতি এমন যে প্রয়োজনে জোট করে যৌথ প্রার্থী দিয়ে ইমরান খানকে সরকার গঠন থেকে রুখতে চাইছে নওয়াজ শরিফের দল পিএমএল(এন) এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

এ যেন বারতীয় রাজনীতির এক ছায়া। সম্প্রতি কর্নাটক ও উত্তরপ্রদেশ-এ বিজেপিকে অাটকাতে রাজনীতির কট্টর বিরোধী দুই মেরুর রাজনৈতিক শক্তি একসাথে জোট বাধে। কর্ণাটকে বিজেপি শক্তিকে প্রতিহত করতে জেডি(এস) ও কংগ্রেস এবং উত্তরপ্রদেশেও বিজেপিকে রুখতে সপা-বসপার এক ছাতার তলায় অাসে। এবার ভারতীয় রাজনীতির এই সমীকরণ পাকিস্তানেও।

একসময় তাঁরা ছিল দুই মেরুর রাজনৈতিক শক্তি। পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে বেশিরভাগ সময়ই পারস্পারিক বিরোধিতা করে কাটিয়েছে দুই দল, কখনও একদল ক্ষমতায় থাকলে অপর দল থাকে প্রধান বিরোধীর আসনে। কিন্তু তৃতীয় শক্তির উত্থানের পরই এক সারিতে চলে এল প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং দুষ্কৃতিদের হাতে খুন হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেজির ভুট্টোর দল। ৭১ বছরের রাজনৈতিক ইতিহাস মূলত দুই দলের টক্কর চলে এসেছে পাকিস্তানে, কোনও তৃতীয় শক্তির উদয় হয়নি। তাই এবার ইমরানের উত্থান মিলিয়ে দিল পিপিপি এবং পিএমএলএনকে।

বৃহস্পতিবার যৌথ বৈঠকের পর দুই দলের তরফে ঘোষণা করা হয়েছে ইমরান খানকে সরকার গড়া থেকে রুখতে তাঁরা যৌথ কো-অর্ডিনেট কমিটি তৈরি করা হবে। কো-অর্ডিনেট কমিটির তরফে ইমরানের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাবে বিরোধী জোট। পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের তরফে জানানো হয়েছে, দেশে যে নির্বাচন হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আসা থেকে অাটকাতেই জোট গঠনের সিদ্ধান্ত।

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে মোট ১১৫টি আসনে জয়ী হয়েছে ইমরান খানের দল পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ইমরানের দলের প্রয়োজন আরও ২২ জন সাংসদের সমর্থন। অন্যদিকে, নওয়াজ শরিফের পিএমএলএন জিতেছে ৬৪টি আসনে, অন্যদিকে বিলাবল ভুট্টোর পিপিপি জিতেছে ৪৩টি আসনে। দুই দলের পাশাপাশি অন্য ছোট দলকেও মহাজোটে টানার চেষ্টা করছেন বিরোধী নেতারা। যদিও, ইমরান খান সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। আগামী ১১ আগস্ট প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নেওয়ার কথা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top