News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের অাসনে টিম ইন্ডিয়া
Image

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের অাসনে টিম ইন্ডিয়া

বার্মিংহাম, ৩ অাগস্ট (হি.স.) : অশ্বিন ও ইশান্ত শর্মার স্পিন-পেস যুগলবন্দীতে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ঘোরতর সংকটে ইংল্যান্ড। বৃহস্পতিবারই অশ্বিন অ্যালেস্টার কুককে আউট করেছিলেন। শুক্রবার শুরুতেই ফের আঘাত হানেন তিনি। আরও দুটি উইকেট নেন তিনি। ফিরিয়ে দেন জেনিংস ও রুটকে। ৩৯ রানের মধ্যেই ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। এর পর আগুনে বোলিং করেন ইশান্ত। তাঁর দাপটে মধ্যাহ্নভোজের আগে আরও তিন ব্যাটসম্যান আউট হন। লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ৮৬। লাঞ্চের পর জোস বাটলার আউট হন। তিনিও ইশান্ত শর্মার শিকার হন। ৮৭ রানে ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন হয়।অশ্বিন যেখানে ইংল্যান্ডের টপ অর্ডারকে নাজেহাল করেছেন, সেখানে ইশান্ত গুঁড়িয়ে দিয়েছেন মিডল অর্ডার। ইশান্তের শিকার হয়েছেন মালান, বেয়ারস্টো, স্টোকস ও বাটলার। প্রথম ইনিংসের লিড মিলিয়ে মোটে ৯৯ রানের এগিয়ে রয়েছে ইংল্যান্ড৷ এরপর স্যাম কুরান ও আব্দুল রশিদ ব্যাটিং করছেন। ইংল্যান্ডের রান দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার শেষে ৭ উইকেটে ১১৫।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরির দৌলতে ভারত ১৩ রান পিছিয়ে ২৭৪ রানে অল আউট হয়ে যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top