News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় এনকাউন্টারে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি| এসএসপি (কুপওয়ারা) অম্বরকার শ্রীরাম দিনকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় কুপওয়ারা জেলার লোলাবের, খুমরিয়াল এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)

তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দেয়, দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top