News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে হই হট্টগোল নিয়ে অসন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রী
Image

সংসদে হই হট্টগোল নিয়ে অসন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : সংসদে হই হট্টগোলের জেরে বেজায় চটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে সংসদ ভবনে আয়োজিত আউটস্টেণ্ডিং পালার্মেটারিয়েন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গরিবের কণ্ঠ সংসদে পৌঁছনো উচিত। যাতে করে সরকার বাধ্য হ্য় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবসত সেই সুযোগ হই হট্টগোল ও বাঁধা দেওয়ার জন্য আমরা হারাচ্ছি। এতে দেশের ক্ষতি হচ্ছে। পাশাপাশি সেই সব জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা যারা অনেক কষ্ট করে সংসদে এসেছেন। উপ-রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, বিরোধীদের বলার আছে, সরকারের দিক নির্দেশের পথ রয়েছে। সরকার প্রস্তাব আনুক। বিরোধীরা বিরোধিতা করুক। সদন চলতে থাকুক। কিন্তু কেউ কাউকে যেনো কোনও নির্দেশ না দেয়। গণতন্ত্র সহনশীলতা শেখায়। আমরা যেন একে অন্যকে শ্রদ্ধা করি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top