News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার
Image

ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার

কাকদ্বীপ, ১ আগস্ট (হি.স.) : ফের ট্রলার ডুবল বঙ্গোপসাগরে। খারাপ আবহাওয়ার জেরে সমুদ্রে উত্তাল ঢেউ ও ঝোড় হাওয়ার কারনে আবার ও বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।বেশীরভাগ মৎস্যজীবীদেরকে উদ্ধার করা গেলেও এখনো কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বঙ্গোপসাগরের লোথিয়ান দ্বীপের কাছে ডুবে যায় এফ বি পারমিতা নামে মৎস্যজীবীদের একটি ট্রলার। সাথে সাথে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলারগুলি এফ বি পারমিতার মৎস্যজীবীদের উদ্ধারের কাজে হাত লাগান। বেশীরভাগ মৎস্যজীবীদেরকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করা যায়নি বলে মৎস্যজীবী সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top