News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি অসম ইস্যু : গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল সাংসদদের
Image

এনআরসি অসম ইস্যু : গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল সাংসদদের

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ নিয়ে সোমবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন, বাংলা চুপ করে থাকবে না| সত্যিই বাংলা চুপ করে থাকল না, এনআরসি অসম ইস্যুতে মঙ্গলবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| পোস্টার হাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সন্ধ্যা রায়, ইদ্রিশ আলি, মণীশ গুপ্তা, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল সহ অন্যান্য তৃণমূল সাংসদরা| এর আগে এনআরসি অসম ইস্যুতে সংসদে মুলতুবি প্রস্তাবও আনেন তৃণমূল সাংসদ সৌগত রায়|

শুধু তৃণমূল সাংসদরাই নন, এনআরসি অসম ইসু্যতে গান্ধী মূর্তির সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেছেন সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি (আপ)-র সাংসদরাও| হাতে পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন প্রমুখরা| অসমের জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি)-এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| কারণ, জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি)-এর অংশ হওয়ার দাবি জানিয়ে আবেদন করেছিলেন ৩.২৯ কোটি মানুষ| তবে, তালিকায় রয়েছে ২.৮৯ কোটি মানুষের নাম| আর তাই চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| তবে, অভয় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| রাজনাথের মতে, আতঙ্কিত হওয়ার কিছু নেই| এনআরসি অসম ইসু্যতে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top