News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ বিরোধী দলনেতা মানিক সরকারের
Image

রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ বিরোধী দলনেতা মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ জুলাই৷৷ রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ আজ বিকেলে প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙ্গার স্থল পরিদর্শন শেষে সিপিআইএম ঊনকোটি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন৷
তিনি বলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার ছিলেন অজাত শক্র৷ মানুষের জন্য কাজ করে গেছেন৷ তিনি যে আদর্শের অনুসারী ছিলেন সেই আদর্শকেই তাদের ভয়৷ এরা কাপুরুষ৷ রাজনীতি দিয়ে মোকাবেলার সাহস নেই৷ মুখ্যমন্ত্রীর মূর্তি তৈরি করে দেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন৷
আইন শৃঙ্খলার প্রশ্ণে তিনি বলেন, ৪ জন কেডার খুন হয়েছেন৷ আহত হয়েছেন ২ হাজারের বেশি৷ অনেকে এলাকা ছাড়া৷ ব্যবসা বাণিজ্য লুন্ঠিত হয়েছে৷ নির্বাচিত সংস্থার প্রতিনিধিদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে৷ সন্ত্রাস বাড়ছে৷ মানবাধিকার লঙ্ঘিত৷ আক্রান্ত গণতন্ত্র৷ আইনের শাসন নেই৷ এই অবস্থা বন্ধ হওয়া দরকার৷
নির্বাচনে জয় পরাজয় থাকবেই৷ বিরোধীদের কাজের সুযোগ দেওয়া প্রয়োজন৷ মূর্তি ভাঙ্গা, ড্রজার দিয়ে পার্টি অফিস ভাঙ্গার ঘটনা নজিরবিহীন৷ এসব বন্ধ করার ও দাবিও জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে তিনি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পুরণের পরামর্শও দিয়েছেন৷ বিরোধী দলনেতা মানিক সরকারে সাথে ছিলেন দুই বিধায়ক তপন চক্রবর্তী ও মবম্বর আলি৷ সন্ধ্যায় দলীয় নেতাদের সাথে বৈঠকের পর কুমারঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন বিরোধী দলনেতা৷ শ্রীরামপুর ট্রাই জবশনে দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্যও রাখেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top