News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯২
Image

মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯২

লখনউ, ৩১ জুলাই (হি.স.): মৃত্যুমিছিল অব্যাহত। বিগত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের ন’টি জেলায় ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে প্রাণ হারালেন আরও ১২ জন। প্রাকৃতিক দুর্যোগে ১২ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন। এখানেই শেষ নয়, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৫৯টি গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০টিরও বেশি ঘর-বাড়ি। সব মিলিয়ে উত্তর প্রদেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশ সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কানপুর দেহাটে তিনজনের মৃত্যু হয়েছে, হাথরাসে দু’জনের মৃত্যু হয়েছে,চিত্রকূট, ঔরাইয়া, এলাহাবাদ, উন্নাও, আমেঠি, জৌনপুর এবং ফতেহপুরে ৭ জনের মৃত্যু হয়েছে।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, বিগত এক সপ্তাহে উত্তর প্রদেশের জুড়ে এখনও পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৯১। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৫৯টি গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০টিরও বেশি ঘর-বাড়ি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| প্রত্যেক সরকারি আধিকারিককে ত্রাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top