News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও আরএসএস কর্মীরা স্বাধীনতার সময় বিশ্বাসঘাতকতার কাজ করেছিল ঃ লালজি দেশাই
Image

বিজেপি ও আরএসএস কর্মীরা স্বাধীনতার সময় বিশ্বাসঘাতকতার কাজ করেছিল ঃ লালজি দেশাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদল-এর উদ্যোগে রাজ্যভিত্তিক রাজনৈতিক কনভেনশন ও জাতীয় বায়ুসেনার জন্য কেনা রাফেল যুদ্ধ বিমানের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়৷ সেবাদলের তরফে প্রথমে প্রদেশ কংগ্রেস ভবন এর সামনে থেকে এক মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ মিছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে এসে শেষ হয় ও সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন সেবাদল এর সর্বভারতীয় প্রধান সংগঠন লালজি দেশাই, ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ধীরাজ দেউরি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ত্রিপুরা রাজ্যের সেবাদলের মুখ্য সংগঠক নিত্যগোপাল রুদ্রপাল, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী লক্ষ্মী নাগ, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ৷ সভায় বক্তব্য পেশ করতে গিয়ে সেবাদল এর সর্বভারতীয় প্রধান সংগঠন লালজি দেশাই বলেন, ভারতের স্বাধীনতার জন্য কংগ্রেস ও সেবাদল এর অসংখ্য কর্মী প্রাণ দিয়েছেন৷ বিজেপি এবং আরএসএস কর্মীরা স্বাধীনতার সময় বিশ্বাসঘাতকতার কাজ করেছিল৷ বিজেপি সভাপতি অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দেশে হিংসা ও বিরোধ সৃষ্টি করছেন৷ আগামীদিনে কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসছে৷ ভারতবর্ষকে এক করে রাখার কাজ যারা করছে তারা কংগ্রেস৷ এখন দেশের ক্ষমতায় যারা আছে তারা দেশকে লুটছে বলেও অভিযোগ করেন তিনি৷ পাঁচশো কোটি টাকার রাফেল যুদ্ধবিমান ১৫০০ কোটি টাকা দিয়ে কেন কিনছে বর্তমান ভারত সরকার, এই প্রশ্ণ করেন লালজি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top