News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের মধ্যেই শরনার্থী করা হচ্ছে, উদ্বেগ প্রকাশ মমতার
Image

দেশের মধ্যেই শরনার্থী করা হচ্ছে, উদ্বেগ প্রকাশ মমতার

কলকাতা, ৩০ জুলাই (হি.স.): অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি)-এর দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার পর চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| কারণ, জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি)-এর অংশ হওয়ার দাবি জানিয়ে আবেদন করেছিলেন ৩.২৯ কোটি মানুষ| তবে, তালিকায় রয়েছে ২.৮৯ কোটি মানুষের নাম| আর তাই চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| তবে, অভয় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| রাজনাথের মতে, আতঙ্কিত হওয়ার কিছু নেই|

যদিও, অসমে এনআরসি ইসু্যতে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মমতার মতে, ‘বাঙালি খেঁদাও চলছে|’ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলারও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী| সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাঙালি খেঁদাও চলছে| পুশব্যাক করা হচ্ছে| এই মানুষগুলিকে যদি বাংলাদেশ ফিরিয়ে না নেয়, তখন এরা কোথায় যাবে? ভারত সরকারের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে বলে মিটিং করা|’ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘বৈধ তথ্য থাকা সত্ত্বেও অনেকের তালিকায় নাম ওঠেনি| ৪০ লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছে| মনে রাখবেন এরা কিন্তু রোহিঙ্গা নয়| দেশের মধ্যে থেকেই এরা শরনার্থী হয়ে গেলেন|’ মমতা আরও বলেছেন, ‘আধার কার্ড এবং পাসপোর্ট থাকা সত্ত্বেও, খসড়া তালিকায় তাঁদের নাম নেই| পদবির ভিত্তিতে নাম সরিয়ে নেওয়া হয়েছে| সরকার কি জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করছে?

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top