নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ জুলাই৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে৷ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যে
মেডিক্যাল হাব গড়ে তোলার জন্যও রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ আজ বিলোনীয়ায় আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে আলোচনাকালে এই কথা বলেন৷ বিলোনীয়া ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান শিবিরটি হয় যোগামায়া কালীবাড়ীতে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত অর্থ বছর প্রয়োজনের ৮২ শতাংশ রক্তই স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সংগৃহীত হয়েছে৷ এবছর এই হার ১০০ শতাংশে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সামাজিক সংস্থাকে উদ্যোগ নিতে স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিলোনীয়া মহকুমা হাসপাতালের উন্নতিতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে৷ এখানে চক্ষু বিভাগ চালু এবং স্ত্রী রোগ বিভাগের আরো উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা আছে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারী মাসের মধ্যে রাজ্যে যাতে হার্টের চিকিৎসা ব্যবস্থা করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে নিউরো চিকিৎসা ব্যবস্থাও রাজ্যে চালু করার বিষয়ে তিনি আশা ব্যক্ত করেন৷ রাজ্যেরর রোগীদের যাতে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যেতে না হয় সেই পরিকাঠামো গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা জে কে দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী গৌতম সরকার৷ শিবিরে ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷

জানুয়ারীর মধ্যে রাজ্যে হার্টের চিকিৎসার ব্যবস্থা ঃ স্বাস্থ্যমন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















