News Flash

  • Home
  • Uncategorized
  • গাছ লাগানোর সাথে সাথে তা রক্ষাও করাত হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

গাছ লাগানোর সাথে সাথে তা রক্ষাও করাত হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ জুলাই ৷৷ রাজ্যে যে ধান উৎপাদিত হয় তা আগামী দিনে ক্রয় করার জন্য সরকার উদ্যোগ নেবে৷ যাতে এফ সি আই-র মাধ্যমে এই চাল গণবন্টন ব্যবস্থায় সরবরাহ করা যায়৷ তার ফলে রাজ্যের কৃষকদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে৷ গত ২৮ জুলাই কমলপুরের নজরুল ভবনে কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষি কল্যাণ কর্মশালা ও বনমহোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করে একথাগুলো বলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেব৷ বনমহোৎসব প্রসঙ্গে শ্রীদেব বলেন, রাজ্যে কিছু কাঠ চোরা কারবারিরা নির্বিচারে বন ধবংস করছে৷ বন ধবংস হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে৷ এর থেকে পরিত্রাণ পেতে হলে গাছ লাগানোর সাথে সাথে তা রক্ষাও করতে হবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশিস দাস বলেন, রাজ্য সরকারের প্রতিটি দপ্তর সাধারণ মানুষের আর্থ-সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে৷ তবে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মহকুমা মৎস্য তত্বাবধায়ক মানিককৃষ্ণ নাথ, মৎস্য আধিকারিক রত্নদ্বীপ সাহা, কৃষি আধিকারিক সত্যরঞ্জন দে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্গাচৌমুহনী কৃষি মহকুমার কৃষি তত্বাবধায়ক পার্থপ্রতীম রায়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা৷
এই অনুষ্ঠানে কৃষি দপ্তরের পক্ষ থেকে কমলপুর নগর পঞ্চায়েতের ১১টি ওয়ার্ডের ৫০ টি পরিবারকে ২টি করে আম্রপালির চারা দেওয়া হয়৷ ৬টি পাম্প সেট ভর্তুকিতে দেওয়া হয়৷ মৎস্য দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠানে তপশিলী জাতি কল্যাণ প্রকল্পের মাধ্যমে দুর্গাচৌমুহনী ব্লকের ২০৫ জনকে কনি জাল বিতরণ করা হয়েছে৷ অনুষ্ঠান শেষে স্থানীয় কমলেশ্বরী কালীবাড়ী প্রাঙ্গণে অতিথিরা আম্রপালির চারাও রোপণ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top