News Flash

  • Home
  • Uncategorized
  • অতিক্রান্ত ৩৪ দিন, অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন আরও ৫৯১ জন তীর্থযাত্রী
Image

অতিক্রান্ত ৩৪ দিন, অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন আরও ৫৯১ জন তীর্থযাত্রী

শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): ইতিমধ্যেই ৩৪ দিন অতিক্রান্ত, কড়া নিরাপত্তায় চলছে বার্ষিক অমরনাথ যাত্রা| বিগত ৩৪ দিনের মতো মঙ্গলবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অমরনাথ তীর্থযাত্রীরা| জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, ইতিমধ্যেই ৩৪ দিন অতিক্রান্ত| সোমবার পর্যন্ত ২.৬২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| মঙ্গলবার জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ৫৯১ জন তীর্থযাত্রী| শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, এখনও পর্যন্ত ২,৬২,৩১৪ জন তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন|

প্রশাসন সূত্রের খবর, কড়া নিরাপত্তা বেষ্টনীতে মঙ্গলবার ভোরে ১৯টি গাড়িতে চেপে জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৫৯১ জন তীর্থযাত্রী| ৫৯১ জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশ তীর্থযাত্রী পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি পুন্যার্থীরা বালতাল বেসক্যাম্প অভিমুখে রওনা দিয়েছেন| উল্লেখ্য, শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top