News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য ফেডারেল ফ্রন্ট গঠন, সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Image

লক্ষ্য ফেডারেল ফ্রন্ট গঠন, সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুলাই (হি.স.): সোমবার, ৩০ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার রাজনৈতিক কৌশল নিয়েই আলোচনা হবে মুখ্যমন্ত্রীর সফরের মূল লক্ষ্য, এমনই মত রাজনৈতিক মহলের। সোমবার দিল্লি যাওয়ার পর, পরবর্তী দু’দিন মঙ্গল ও বুধবার দিল্লিতে ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। মঙ্গলবার ও বুধবার জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তিনি ব্যস্ত থাকবেন বলেই মনে করা হচ্ছে। প্রথমদিন তাঁর দু’জায়গায় ভাষণ দেওয়ার কথা ছিল, সর্বপ্রথমে তাঁর যাওয়ার কথা ছিল দিল্লির অভিজাত সেন্ট স্টিফেন কলেজে। তার পর যোগ দেওয়ার কথা খ্রিস্টান সম্প্রদায়ের একটি সম্মেলনে। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মারক বক্তৃতা অনুষ্ঠান বাতিল করেছে দিল্লির অভিজাত সেন্ট স্টিফেন্স কলেজ। আগামী ১ আগস্ট ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই দিন কলেজের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বাতিলের কারণ হিসেবে শুধু প্রোটোকল ইস্যুর কথা বলা হয়েছে কলেজের তরফে। যদিও কলেজের অনুষ্ঠান বাতিল হলেও মুখ্যমন্ত্রী দিল্লির কর্মসূচি পরিবর্তিত হচ্ছে না। নির্ধারিত সূচি অনুযায়ীই মঙ্গলবার খ্রিস্টান যাজকদের সঙ্গে দেখা করবেন তিনি। বুধবার সংসদে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তৃণমূল নেত্রীর।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করার রাজনৈতিক কৌশল নিয়ে চর্চাই হবে মুখ্যমন্ত্রীর সফরের মূল লক্ষ্য। তৃণমূল সূত্রের খবর, এ বার দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য হবে, আঞ্চলিক দলগুলির মধ্যে বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা। আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গড়ে লোকসভা ভোটে মোদীকে ক্ষমতাচ্যুত করাই মূল উদ্দেশ্য মমতার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top