News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা
Image

নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ জঘন্যতম অপরাধের ঘটনা ঘটেছে শান্তিরবাজার এলাকায়৷ জানা গেছে, বাড়িতে একাকীত্বের সুযোগ নিয়ে নিজের মেয়েকেই ধর্ষণ করতে তার উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত পিতা৷ তখন মেয়েটির মা কাজের প্রয়োজনে অন্যত্র গিয়েছিলেন৷ মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজের মেয়েকে ঝাপটে ধরে সে৷ মেয়েটি তার বাবার উদ্দেশ্য বালো নয় বোঝে কোনও রকমে পালিয়ে যায়, জানিয়েছে পুলিশ৷ পরে বাড়িতে মা ফিরলে মেয়ে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে৷ সব কথা শোনার পর মেয়েটির মা তৎক্ষণাৎ মনাইপাথর পুলিশ ফাঁড়িতে গিয়ে গোটা ঘটনা জানায় এবং সেই পাষণ্ড পিতার বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা৷ মামলার নম্বর ৬৬/১৮৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ) (১) (২) এবং পকসো আইনে মামলা লিপিবদ্ধ করেছে পুলিশ৷ পরে পুলিশ পিতাকে গ্রেফতার করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top