News Flash

  • Home
  • Uncategorized
  • বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনায় নিন্দা মুখ্যমন্ত্রীর
Image

বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনায় নিন্দা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে দেওয়ার  ঘটনায় তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব  কুমার দেব৷ নতুন করে এই মূর্তি গড়ে দেওয়ার ঘোষণাও করেছেন তিনি৷ এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক৷ এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ দোষীরা কঠোর থেকে কঠোরতম শান্তি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি -এ-ও বলেন, পুনরায় নির্মাণ করে দেওয়া হবে প্রবাদপ্রতিম কউিনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি৷ রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর গত ৩ মার্চের পর যারা সিপিআইএম ছেড়ে বিজেপিতে এসেছে এই ঘটনা তাদেরই কাজ৷ উল্লেখ্য গত ২৫ জুলাই কৈলাসহরে রাজ্যের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে দিয়েছে দুসৃকতকারীরা৷ এ ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরে উত্তেজনা ছড়ায়৷ পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top