News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়পুরে পর্যালোচনা সভা ঃ অর্থকারী বাগিচা ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ
Image

পাহাড়পুরে পর্যালোচনা সভা ঃ অর্থকারী বাগিচা ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৭শে জুলাই ৷৷ রাজ্যে গাঁজা চাষ সম্পূর্ণভাবে বন্ধ করতে উদ্যান ও বাগিচা ফসল চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী কাঁঠালিয়া ব্লকের উদ্যোন দপ্তরের পাহাড়পুর সুপারি ও বিভিন্ন প্রজাতির মশলা উন্নয়ন পরিদর্শন করেন৷ ফার্ম হাউসেই মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করে এই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন৷ উদ্যান দপ্তরের এই ফার্ম হাউসটিতে সুগন্ধি লেবু, গোলমরিচ, বাঁশ, ফুলের নার্সারী এবং ছন-বাঁশের ট্রেডিশনাল টংঘর তৈরি করে এখানে একটি অকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দিয়েছিলন মুখ্যমন্ত্রী৷ এছাড়া, থাম্বামুড়ায় গরিব পরিবারগুলির জন্য শৌচাগার নির্মাণ করা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনায় গৃহ তৈরির জন্য সার্ভে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ গতকালের পর্যালোচনা সভায় সিপাহীজলা জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
উদ্যান দপ্তর থেকে সভায় জানানো হয়, এখানে তিনটি ভ্যারাইটির ফুল ও অর্কিডের গ্রীণ হাউস (নার্সারী) এবং একটি সুদৃশ্য ট্রেডিশনাল টংঘর ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে৷ কাঁঠালিয়া ব্লকের বিডিও জানান, উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের থাম্বামুড়ায় যাদের শৌচাগার নেই এমন ৩৭টি পরিবারকে শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করা ৬০টি পরিবারের মধ্যে ৫৬টি পরিবার গৃহ পাওয়ার যোগ্য হিসাবে নির্বাচিত হয়েছে৷ তাদেরকে শীঘ্রই গৃহ নির্মাণ করে দেওয়া হবে৷ পূর্ত দপ্তর থেকে সভায় জানানো হয়, থাম্বামুড়ায় একটি সংযোগকারী রাস্তা এবং ঘোষপাড়া থেকে ঘোষপাড়া সুকল পর্যন্ত রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিগত সভায় সিদ্ধান্ত ও নির্দেশ যথাযথভাবে কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, আমরা চাইলেই সব কাজ সঠিকভাবে সঠিক সময়ে করতে পারি৷ সেই জন্য আমাদের মানসিকতাকে সেইভাবে গড়ে তুলতে হবে৷ সরকারী কাজে গতি আনার জন্য আধিকারিকদের আরও বেশি সময় দিয়ে মাঠে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ সুকলগুলিতে প্ররিশ্রুত পানিয় জল, টয়লেট এবং স্বচ্ছতার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷ বিদ্যালয়গুলি সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখার জন্য নিয়মিত সুকল পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী জেলা আধিকারিককে নির্দেশ দেন৷ পানীয় জল, স্বাস্থ্যবিধি, জলসম্পদ, বিদ্যুৎ, স্বাস্থ্য, আরক্ষা প্রভৃতি দপ্তরের কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন৷ অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেন৷ রাজ্যকে নেশামুক্ত, দুর্নীতি মুক্ত ও সন্ত্রাস মুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা চান৷ জাইকার মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী বন দপ্তরকে নির্দেশ দেন৷ আম, আনারস, কলা, লিচু, লেবু প্রভৃতি অর্থকারি ফসল চাষে কৃষকদের উৎসাহ দিলে রাজ্যে গাঁজা চাষ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ এদিন ভারতীয় জনতা পার্টির ধনপুর মন্ডল কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য ২১ হাজার ২০০ টাকা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top