News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-ত্রিপুরা সীমান্ত থেকে বিপুল পরিমাণে কেরোসি ও ডিজেল উদ্ধার
Image

অসম-ত্রিপুরা সীমান্ত থেকে বিপুল পরিমাণে কেরোসি ও ডিজেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ রাজ্য মুখ্যমন্ত্রীর করা নির্দেশে রাজ্যকে নেশা মুক্ত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েচে তাতে অনেকটাই সাফল্য আসতে শুরু করেছে৷ প্রতিদিন রাজ্যে বিভিন্ন জায়গায় নেশার ট্যাবলেট, গাজা প্রভৃতি ধরা পড়ছে৷ রাজ্য থেকে চোরকারবারি বন্ধ করা লক্ষ্যে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে বেশির ভাগ ক্ষেত্রে সাফল্য এলেও এখনও অনেক স্থানে নেশাকারবারীরা বা চোরাচালান কারবারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে৷ অনেক স্থানে পরোক্ষে পুলিশের মদতে এই সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে৷ তবে সরকারের পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর করা বার্তায় এই সমস্ত চোরাকারবারি অনেকটাই বন্ধ হয়েছে৷ তবে এখনো এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে চোরা চালান ব্যবসায়ীরা৷ এমন এক ঘটনা ঘটল কদমতলা থানাধীন আসাম ত্রিপুরা সীমান্তে৷ শুক্রবার ভোরে অসম ত্রিপুরা সীমান্তে ঝেরঝেরি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে কেরোসিন ও ডিজেল৷ কদমতলা থানা সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যেই এই নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু এই পথ ধরে যাচ্ছিল বিএসএফের একটি দল৷ সীমান্তরক্ষীদের তৎপরতায় পাচারকারী এই গুলি আর পাচার করতে পারেনি৷ পরে সীমান্তরক্ষী বাহিনী এই উদ্ধারকৃত কেরোসিন ও ডিজেল কদমতলা থানা পুলিশের হাতে তুলে দেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top