News Flash

  • Home
  • Uncategorized
  • টেট পরীক্ষা: ১৯ শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করল হাইকোর্ট
Image

টেট পরীক্ষা: ১৯ শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করল হাইকোর্ট

কলকাতা, ২৭ জুলাই, (হি.স.): টেট পরীক্ষার ১১টি প্রশ্নকে ঘিরে ১৯ শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । ফলে টেট নিয়ে আবার জটিলতার আশঙ্কা তৈরী হল বিভিন্ন মহলে । শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখবেন বিশ্বভারতীয় উপাচার্য ৷ আবার অপরদিকে, বৃহস্পতিবার, ২৬ জুলাই থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু করেছে এসএসসি । ২ আগস্ট পর্যন্ত চলবে কাউন্সেলিং । মাঝে শনি ও রবিবার হওয়ার জন্য ২৮ ও ২৯ জুলাই কোনও কাউন্সেলিং হবে না ।
টেট মামলার বয়ান অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালে বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা সংসদ ৷ ১১ অক্টোবর ২০১৫ সালে হয় সেই পরীক্ষা ৷ ওই বছর প্রায় ৩০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ৷ ১৫০ নম্বরের হয় সেই পরীক্ষা ৷ পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের একটা বড় অংশের অভিযোগ ছিল প্রশ্নপত্রের ১১টি প্রশ্ন ভুল ৷ এই নিয়ে ২০১৭ সালে ৫০০ জন পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ প্রায় এক বছর মামলার শুনানি চলে ৷ মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী বিক্রম চট্টোপাধ্যায় আদালতকে জানান, প্রশ্ন ভুলের মাশুল কেন গুণবেন পরীক্ষার্থীরা ? কেন পরীক্ষার্থীদের ১১ নম্বর দেওয়া হবে না সেই নিয়ে জোর সওয়াল করেন তারা ৷ বলেন, ‘ওই ১১টি প্রশ্নের উত্তর হিসেবে যে ৪টি বিকল্প দেওয়া হয়েছিল । তার সবকটিই ছিল ভুল’ । উল্লেখ্য, টেট হয় এমসিকিউ ধাঁচের । এক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রশ্নের জন্য ৪টি বিকল্প দেওয়া হয়ে থাকে । যার মধ্যে থেকে সঠিক উত্তরটি পরীক্ষার্থীদের বেছে নিতে হয় । পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, ২০১৪-র প্রাইমারি টেটে ১১টি প্রশ্নের ক্ষেত্রে সব উত্তরই ছিল ভুল । যার কোনও সংশোধনও করা হয়নি ।
সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই এই ইস্যুতে মামলা দায়ের করেন ৫০০ জন পরীক্ষার্থী । এই পরীক্ষার্থীদের সবাই ২০১৪ প্রাইমারি টেটে অকৃতকার্য হয়েছিলেন । প্রশ্নপত্র যাচাইয়ের দাবি তোলেন তাঁরা । মামলার পরিপ্রেক্ষিতে বিকল্পগুলো ঠিক কী ভুল তা বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেনকে খতিয়ে দেখতে বলে কলকাতা হাইকোর্ট । এই মামলায় হাইকোর্ট আগেই বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেনের কাছে রিপোর্ট তলব করেছিল । কিন্তু সেই রিপোর্ট এখনও পর্যন্ত জমা পড়েনি । এদিন সেই প্রসঙ্গে ক্ষুব্ধ হয় আদালত । শেষে সব পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন বিশ্বভারতীর উপাচার্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবেন । সেই কমিটি ১১টি প্রশ্ন যাচাই করে দেখবেন সেগুলো ঠিক না ভুল । এই ১১টির মধ্যে যে কটি প্রশ্ন ভুল থাকবে তার নম্বর পাবেন পরীক্ষার্থীরা। ১৯ শে সেপ্টেম্বর বিশ্বভারতীর উপাচার্য মুখ বন্ধ খামে আদালতের কাছে রিপোর্ট জমা দেবেন বলে নির্দেশ দেন বিচারপতি চট্টোপাধ্যায় ।
এদিন মামলাকারী পরীক্ষার্থীদের সেই অভিযোগকেই প্রাথমিকভাবে স্বীকার করে নিল হাইকোর্ট । ওই ১১টি প্রশ্নের বিকল্প নিয়ে পরীক্ষার্থীরা যে প্রশ্ন তুলেছিল, তাকেই মান্যতা দিল আদালত । মামলার রায়ের উপরই এখন নির্ভর করছে চার বছর আগের প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা । তাই প্রাইমারি টেট নিয়ে নতুন করে জটিলতা দেখা দিল বলে মনে করছে শিক্ষা মহল ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top