News Flash

  • Home
  • Uncategorized
  • ‘সঞ্জু’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ আবু সালেম-এর, মানহানি মামলার হুঁশিয়ারি
Image

‘সঞ্জু’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ আবু সালেম-এর, মানহানি মামলার হুঁশিয়ারি

মুম্বই, ২৭ জুলাই (হি.স.): বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ বাণিজ্যিক ভাবে সফল| একের পর এক মাইলস্টোন গড়ে ফেলেছে ‘সঞ্জু’| এমতাবস্থায় ‘সঞ্জু’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আইনি নোটিশ পাঠালেন গ্যাংস্টার আবু সালেম| আইনি নোটিশ মারফত আবু সালেম জানিয়েছেন, ‘সঞ্জু’ ছবিতে তার সম্পর্কে ভুল তথ্য প্রকাশ্যে আনা হয়েছে| এ জন্য নির্মাতাদের ক্ষমাও চাইতে হবে| আবু সালেম-এর হুঁশিয়ারি আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে ‘সঞ্জু’ ছবির নির্মাতাদের| অন্যথা হলে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন গ্যাংস্টার আবু সালেম|

রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘সঞ্জু’ মুক্তি পেয়েছে গত ২৯ জুন| মুক্তির পর থেকেই বাণিজ্যিক ভাবে সফল সঞ্জুবাবার বায়োপিক ‘সঞ্জু’| কিন্তু, ‘সঞ্জু’ ছবির একটি দৃশ্যের প্রেক্ষিতে আপত্তি জানিয়েছেন গ্যাংস্টার আবু সালেম| ‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রণবীর কাপুর| ছবির একটি দৃশ্যে রণবীরকে বলতে শোনা গিয়েছে, তাঁকে অস্ত্রের জোগান দিয়েছে সেলিমের সঙ্গে জড়িত কিছু লোক| আবু সেলিম-এর মতে, তার কোনও সহযোগীই অস্ত্র ও গোলাবারুদ পাচারের সঙ্গে জড়িত নয়| তাই ‘সঞ্জু’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন গ্যাংস্টার আবু সালেম| আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে ‘সঞ্জু’ ছবির নির্মাতা রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়াকে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top