News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজ জয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের
Image

শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজ জয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের

হাম্বানতোতা, ২৭ জুলাই (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজ জয় করল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল৷ কলম্বোয় প্রথম যুব টেস্টে পরে ব্যাট করে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলকে এক ইনিংস ও ২১ রানে পরাজিত করেছিল ভারত৷ এবার হাম্বানতোতায় এক ইনিংস ও ১৪৭ রানে দ্বিতীয় টেস্ট জিতে দু’ম্যাচের সিরিজে সিংহলিদের হোয়াইটওয়াশ করল ভারতীয় যুব দল৷

টসে জিতে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে ৬১৩ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে৷ পবন শাহ যুব টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ২৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ এছাড়া অথর্ব টাইড ১৭৭ ও নেহাল ওয়াধেরা ৬৪ রান করেন৷ অর্জুন তেন্ডুলকর ১৪ রান করে রানআউট হন৷ জবাবে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩১৬ রানে অলআউট হয়ে যায়৷ পাসিন্দু সূরিয়াবান্দারা ১১৫ রান করেন৷ মোহিত জাংরা প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নেন৷ প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি জুনিয়র তেন্ডুলকর৷

প্রথম ইনিংসের নিরিখে ২৯৭ রানে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে ফলো-অন করায় ভারত৷ দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে সিংহলিরা মাত্র ১৫০ রান অলআউট হয়ে যায়৷ দ্বিতীয় ইনিংসে তেমনভাবে রান করতে পারেননি শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যানই৷ নিশান মাদুস্কা ২৫, নুয়ানিদু ফার্নান্দো ২৮ ও সানদুন মেন্ডিস ২৬ রান করেন৷ সিদ্ধার্থ দেশাই ৪০ রানে ৪ উইকেট দখল করেন৷ যতীন মাঙ্গওয়ানি ও আয়ুষ বাদোনি দু’টি করে উইকেট নেন৷ একটি করে উইকেট জাংরা ও তেন্ডুলকরের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top