News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের জনজাতিদের উন্নয়নে সাত দফা সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন, বিশেষজ্ঞ কমিটি গড়বে কেন্দ্র
Image

রাজ্যের জনজাতিদের উন্নয়নে সাত দফা সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন, বিশেষজ্ঞ কমিটি গড়বে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ নির্বাচনী ইস্তাহার বাস্তবায়নে এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ জনজাতিদের উন্নয়নে একটি

বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আইনমন্ত্রী রতন লাল নাথ ৷ ছবি নিজস্ব৷

কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু কমিটি কি সব বিষয়ে সুপারিশ করবে তা জানাতে রাজ্য সরকারের মতামত চেয়ে পাঠানো হয়েছে৷ সেই মতো রাজ্য সরকার সাতদফা সুপারিশ রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে৷
আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান, বর্তমান শাসকদল নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল জনজাতিদের সোশাল, ইকোনমিক, কালচারাল ও লিঙ্গুইস্টিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করবে৷ সরকার গঠনের চারমাস পর কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে থেকে জানতে চেয়েছে এই কমিটি কোন কোন বিষয়ের উপর মতামত দেবে৷ সেই মতো স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মতামত চেয়ে পাঠানোর পর বর্তমান সরকার বিষয়টি উপজাতি কল্যাণ দপ্তরের মতামত চেয়ে পাঠাবে৷ যথারীতি উপজাতি কল্যাণ দপ্তরের রাজ্য সরকার কাছে সাতদফার একটি সুপারিশ তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেয়৷ মুখ্যমন্ত্রী এদিন সুপারিশগুলি রাজ্য মন্ত্রিসভার সামনে উপস্থাপন করেন৷
মন্ত্রী রতনলাল নাথ জানান, যে সাতটি বিষয়ের উপর এদিন মন্ত্রিসভা সুপারিশ চেয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলি হলো অর্থনৈতিক, ভাষাগত, সাংসৃকতিক, ভূমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এডিসিকে শক্তিশালী করে তোলা৷ এ ব্যাপারে বিস্তারিত ব্যাখা করতে গিয়ে মন্ত্রী নাথ জানান, রাজ্যের জনজাতিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছেন৷ সেদিকে বিবেচনা করে জনজাতিদের স্থায়ী রোজগারের ব্যবস্থা ও গরিব উপজাতিদের ব্যাপক কর্মসংস্থানের উপর বেশি গুরুত্ব দিতে চাইছেন তাঁরা৷ এ প্রসঙ্গে কমিটির কাছ থেকে মতামত চেয়ে পাঠানো হয়েছে কীভাবে ফরেস্ট পাট্টার সদব্যাবহার করা যায়৷ এছাড়া, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কী ধরণের অর্থিক প্যাকেজ নেওয়া যায় সে ব্যাপারেও সুপারিশ চেয়ে পাঠানো হয়েছে৷ দ্বিতীয়, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভূক্ত করার বিষয়টি পরীক্ষা করে দেখতে এবং রাজ্যের অন্যান্য জনজাতিদের ভাষার উন্নয়নে কীভাবে সম্ভব সে বিষয়ে সুপারিশ চেয়ে পাঠানো৷
রাজ্যের জনজাতিদের সাংসৃকতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে এবং এই সংসৃকতির উন্নয়নের জন্য বিশেষ করে রাজ্যের বাইরে তা তুলে ধরতে কী ব্যবস্থা নেওয়া সম্ভব সে ব্যাপারে সুপারিশ চেয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ জনজাতিদের উচ্ছেদকৃত ভূমি পুনরূদ্ধার করা এবং কৃষি, উদ্যান, জুমচাষ বন ও পশুপালনকে কেন্দ্র করে কীভাবে ভূমির সদ্ব্যব্যবহার করা সম্ভব সে ব্যাপারে সুপারিশ চেয়েছে রাজ্য সরকার৷ জনজাতি এলাকায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, যা জানজাতিভূক্তদের স্থায়ী উন্নয়নে সহায়ক হবে সে ব্যপারেও বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চাওয়া হয়েছে৷ সে সঙ্গে জনজাতি এলাকার অধিবাসীদের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মানোন্নয়নের জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা জানতে চাওয়া হয়েছে৷ জনজাতিদের আর্থ-সামাজিক, সাংসৃকতিক, রাজনৈতিক পরিকাঠামোগত ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তোলা সম্ভব হয় সে ব্যাপারেও সুপারিশ চেয়েছে বর্তমান রাজ্য সরকার৷ আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর একাধিকবার আলোচনা হয়েছে৷ এবার মন্ত্রিসভার অনুমোদনের পর তা পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কাছে৷ কেন্দ্র এই বিষয়গুলিকে সামনে রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top