News Flash

  • Home
  • Uncategorized
  • মিসাইল ম্যান কালামের মৃত্যুবার্ষিকী : শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন অমিত শাহ, রাজ্যবর্ধন রাঠৌর
Image

মিসাইল ম্যান কালামের মৃত্যুবার্ষিকী : শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন অমিত শাহ, রাজ্যবর্ধন রাঠৌর

রামেশ্বরম, ২৭ জুলাই (হি.স.): দেখতে দেখতে তিন বছর অতিক্রান্ত, ২০১৫ সালের ২৭ জুলাই মেঘালয়ের রাজধানী শিলংয়ে আইআইএম-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হদরোগে আক্রান্ত হন মিসাইল ম্যান এ পি জে আব্দুল কালাম| পরে তাঁর মৃত্যু হয়| প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান এ পি জে আব্দুল কালাম-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরিও| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শ্রদ্ধার্ঘ্য বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ লিখেছেন, ‘পুন্যাতিথিতে ভারতরত্ন ড. এ পি জে আব্দুল কালামকে প্রণাম| শিক্ষা ও ভাবনার মাধ্যমে লক্ষ লক্ষ মনকে উজ্জীবিত করেছিলেন তিনি|’ শ্রদ্ধার্ঘ্য বার্তায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরি লিখেছেন, ‘ভারতের মিসাইল ম্যান ড, এ পি জে আব্দুল কালামকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য|’
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ শে জুলাই, মেঘালয়ার রাজধানী শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম| মৃত্যু হয় তাঁর|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top