News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার সমাপ্তি হল সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসবের
Image

বৃহস্পতিবার সমাপ্তি হল সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ শুক্রবার থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী খার্চি উৎসবের সমাপ্তি হল বৃহস্পতিবার৷ সাতদিনব্যাপী এই

বৃহস্পতিবার খার্চি উৎসবের সমাপ্তি দিনে উপচে পড়া ভিড় ছিল চতুর্দশ দেবতা মন্দিরে৷ ছবি নিজস্ব৷

মিলনমেলায় জনপ্লাবন হয়েছিল৷ এক কথায় এবারের খার্চি উৎসব নতুন মেজাজে, নতুন আঙ্গিকে ছিল৷ রাজ্যে নতুন সরকারের প্রভাব পরিলক্ষিত হয়েছে এই মেলায়৷ চাকচিক্য এবং সরকারি ব্যবস্থাপনা বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবারহ সন্ধ্যায় সাতদিনব্যাপী এই মেলায় সমাপ্তি হয়৷ সমাপ্তিপর্বে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এডিসি মখ্য কার্যনির্বাহী সদস্য রাধারচরণ দেববর্মা, বিধায়ক সুশান্ত চৌধুরী, ধীরেন্দ্র দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ সন্দীপন এন মহাত্নে৷ জিরানিয়ার মহকুমাশাসক সুভাষচন্দ্র সাহা-সহ অন্যান্য অতিথিবৃন্দ৷ সমাপ্তি পূর্বে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিধায়ক রতন চক্রবর্তী৷ এদিকে সমাপ্তি দিনে অন্যান্য দিনের তুলনায় পূণ্যার্থীদের ভিড় ছিল অনেক বেশি৷ এদিন সাংসৃকতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে জিষ্ণু দেববর্মণ বলেন, এবারের খার্চি উৎসব এক নতুন মেজাজে, নতুন অঙ্গিকে ছিল৷ তিনি বলেন, ঐতিহ্যের খার্চি উৎসবে এবারের দিনগুলো জনঢলের সাক্ষী ছিল চতুর্দশ মন্দির৷ সাতদিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা করেন মখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ উৎ সবস্থল আগরতলার চতুর্দশ দেবতা মন্দির নতুন সাজে সেজে উঠেছিল৷ কয়েক যুগ ধরে এই মন্দিরে খার্চি পূজা হয়ে আসছে৷ মন্দিরে মোট ১৪ জন দেব-দেবীর প্রতিমা থাকায় একে চতুর্দশ দেবতা মন্দির বলা হয়৷ এঁরা সকলে প্রচীন রাজাদের গৃহদেবতা৷ এখানে প্রতিবছর বাৎসরিক পূজা হয়ে আসছে৷ মেলায় প্রতিবছর ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বের অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকেও লোক আসেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top