News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের
Image

প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

কলকাতা, ২৭ জুলাই, (হি.স.):শুক্রবার টেট মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেয় ,টেট পরীক্ষায় ব‍্যাপক অনিয়ম হয়েছে । যার জন‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ । এক মাসের মধ‍্যে এই টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ১৯ জন মামলাকারীকে । সেইসঙ্গে শুক্রবার কলকাতা হাইকোর্ট ঘোষণা করে প্রাথমিক টেট ২০১২ বাতিল নয় ।

২০১২ সালে প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ ২০১৩ সালে এই পরীক্ষায় বসেন প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী ৷ কিন্তু পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজা চট্টোপাধ্যায় সহ একাধিক পরীক্ষার্থী ৷ প্রথমে সিঙ্গলবেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে চলে এই মামলার শুনানি ৷ এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন তাদের হলফনামা দিয়ে হাইকোর্টকে জানায়, ২০১২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূতই এসেছে । সিলেবাসের বাইরে প্রশ্ন আসার বিষয়টিকে মান্যতা দিলেও পরীক্ষা বাতিলের নির্দেশ দেননি বিচারপকি বসাক । এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন অসন্তুষ্ট পরীক্ষার্থীরা ৷

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছিল, ২০১২’র টেট সম্ভবত বাতিল করা হবে না । শুক্রবার রায়ে সেটাই ঘোষণা করা হল । ২০১২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে গতকালই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তবে অনিয়ম সত্ত্বেও ইতিমধ্যে নিযুক্ত প্রায় ১৭ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যত ও বৃহত্তর স্বার্থে আদালত ২০১২ সালের নিয়োগ বাতিল না করার সিদ্ধান্ত নেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তবে মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে অনিয়মের জন্য ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷

২০১২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে, বৃহস্পতিবারই আদালতে ভুল স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । মামলার শুনানিতে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চ মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে জানিয়ে দেয় অনিয়ম হয়েছে ৷ একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছিল, টেট পরীক্ষায় অনিয়ম হলেও ইতিমধ্যে নিযুক্ত প্রায় ১৭ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার মতো কোনও আশঙ্কা নেই ৷ তাদের ভবিষ্যতের স্বার্থেই পরীক্ষা বাতিলের পরিবর্তে পর্ষদকে মামলাকারীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ এর ফলে এদিন স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন ২০১২ টেট উত্তীর্ণ কর্মরত ১৭ হাজার প্রাথমিক শিক্ষক ৷ তবে এযাত্রায় জরিমানার টাকা গুণে রেহাই পাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে বাপি কান্দার সহ ১৯ জন মামলাকারীর হাতে এক মাসের মধ‍্যে তুলে দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top