News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে যেভাবে উন্নতি করছেন ‘দিদি’ সেই ভাবেই দেশের উন্নতি করবেন, নবান্নে ওমর আবদুল্লা
Image

পশ্চিমবঙ্গে যেভাবে উন্নতি করছেন ‘দিদি’ সেই ভাবেই দেশের উন্নতি করবেন, নবান্নে ওমর আবদুল্লা

কলকাতা, ২৭ জুলাই, (হি.স.): শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হবার আভাস দিয়ে গেলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা । এদিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ওমর আবদুল্লা জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ কথা হয়েছে জম্মু কাশ্মীরের অবস্থা নিয়েও ৷ ওমর আবদুল্লা সাফ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে যেভাবে উন্নতি করছেন ‘দিদি’ সেই ভাবেই দেশের উন্নতি করবেন’৷ এতেই রাজনৈতিক মহলের ধারনা,আগামীদিনে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ৷ এদিন তিনি জানান, বিজেপিকে হারাতে জোটবদ্ধ হওয়া দরকার ৷ তাই বিজেপি বিরোধী সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top