News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাড়ে বৃষ্টির মধ্যেই জামুইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, চালক সহ মৃত ৬
Image

নাগাড়ে বৃষ্টির মধ্যেই জামুইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, চালক সহ মৃত ৬

পাটনা, ২৭ জুলাই (হি.স.): গভীর রাতে বাকরুদ্ধকর দুর্ঘটনা ঘটল বিহারে জামুই জেলায়| বৃহস্পতিবার গভীর রাতে জামুই জেলার সিকান্দ্রা থানার অন্তর্গত ৩৩ এ জাতীয় সড়কের উপর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি প্রাইভেট গাড়ি| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালক সহ ছ’জন যাত্রীর| ওই গাড়িতে ছ’জন যাত্রী ছাড়াও সদ্যোজাত একটি শিশু ছিল, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছে ওই শিশুটি|

সিকান্দ্রা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রমোদ কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয় জামুই সহ বিহারের বিভিন্ন জেলায়| প্রবল বৃষ্টির মধ্যেই গভীর রাতে ৩৩ এ জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে ছুটছিল যাত্রীবোঝাই একটি গাড়ি| সেই সময় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক| নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে যাত্রীবোঝাই গাড়িটি ধাক্কা মারলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ ছ’জন যাত্রীরা| এসএইচও প্রমোদ কুমার আরও জানিয়েছেন, নাগাড়ে বৃষ্টিপাতের কারণে সম্ভবত জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পারেননি চালক, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে| এসএইচও-র কথায়, ওই গাড়িতে ছ’জন যাত্রী ছাড়াও সদ্যোজাত একটি শিশু ছিল, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছে ওই শিশুটি| দুর্ঘটনায় নিহতদের নাম হল, গাড়ির চালক বিপুল কুমার (৪০), নিবাস পাণ্ডে (৪৮), সীমা দেবী (৪৬), অর্চনা কুমারী (২৫), সাবিত্রী দেবী (৬০) এবং অঞ্জনা কুমারী (৩৫)|

এসএইচও জানিয়েছেন, নিবাস পাণ্ডে এবং সীমা দেবীর কন্যা হলেন অর্চনা| বৃহস্পতিবারই জামুইয়ের পাশ্ববর্তী জেলা লখিসরাইয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অর্চনা| নাতনির জন্মের পর গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলেন সকলে| পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা| চালক সহ ছ’জনের মৃত্যু হলেও, প্রাণে বেঁচে গিয়েছে সদ্যোজাত শিশুটি| পৃথক ছ’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামুই সদর হাসপাতালে পাঠানো হয়েছে| সদ্যোজাত শিশুটিকে সিকান্দ্রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top