News Flash

  • Home
  • Uncategorized
  • আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ২৭ জুলাই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ
Image

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ২৭ জুলাই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। জুলাই মাসের ২৭ তারিখ, শুক্রবার শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণটি দেখা যাবে এদিনই। ভারতের আকাশে রাত ১০.৪৪ মিনিট থেকেই এই বিরল দৃশ্য দেখা যাবে। রাত ১১.৫৪ মিনিট থেকে পৃথিবীর কালো ছায়া চাঁদকে স্পর্শ করবে ও শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া ধীরে ধীরে ঢেকে ফেলবে চাঁদকে। পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে রাত একটা নাগাদ। অর্থাৎ ততক্ষণে ঘড়ির কাঁটার হিসেবে ২৮ জুলাই পড়ে যাবে। ভোররাত ২.৪৩ মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণ চন্দ্রগ্রহণ। সমগ্র চন্দ্রগ্রহণের সময়ে চাঁদের রঙ থাকবে লাল। আর সেই কারণেই এর নাম করণ করা হয়েছে ‘ব্লাড মুন’। ৩.৪৯ নাগাদ কাটবে চাঁদের খণ্ডগ্রাস। গোটা বিশ্বে এই গ্রহণটি ঘিরে মানুষের আগ্রহ এখন তুঙ্গে।

ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং ইউকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে ছলেছে। ভারতের বেঙ্গালুরু, কলকাতা, পুণে, মুম্বই, দিল্লি ইত্যাদি শহর থেকে স্পষ্ট দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই চন্দ্রগ্রহণ খানিকটা ভালোভাবে দেখা যাবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কিছু ইংশ যেমন দুবাইয়ে দেখা যাবে এই বিরল দৃশ্য। এই চন্দ্রগ্রহণ নিয়ে কোনও রকম আশঙ্কার কারণ নেই। খালি চোখে দেখতেও কোনও সমস্যা নেই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top