News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নাম ‘বাংলা’, সিদ্ধান্ত বিধানসভায়
Image

রাজ্যের নাম ‘বাংলা’, সিদ্ধান্ত বিধানসভায়

কলকাতা, ২৬ জুলাই (হি. স.) : হইচই, চেঁচামেচি, বিতন্ডার মধ্যে দিয়ে বৃহস্পতিবার এ রাজ্যের নাম ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। এদিন বিধানসভা অধিবেশনে ঠিক হয়, বাংলা-ইংরেজি-হিন্দি তিন ভাষাতেই রাজ্যের নাম হবে বাংলা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এটা একটা ছোট্ট ব্যাপার। আড়াই বছর আগে আমরা রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকরও করতে কেন্দ্রে পাঠিয়েছিলাম। ওডিশা, গুজরাত, চেন্নাই, মুম্বাই— এ রকম অনেক রাজ্য বা শহরের নাম বদল হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, তিন ভাষায় একটা রাজ্যের তিনটে নাম রাখা যাবে না। তাই আমরা এই সংশোধনী আনছি। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা। নজরুলের বাংলা। জীবনানন্দের বাংলা।দ্বিজেন্দ্রলাল রায়ের বাংলা।

এর আগে ২০১৬-র ২৯ আগস্ট বিধানসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলা, ইংরেজি ও হিন্দিতে এই রাজ্যের নাম হবে বাংলা, বেঙ্গল ও বঙ্গাল। পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন অধিবেশনে জানান,আমরা প্রথা মেনে ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু কেন্দ্র আমাদের জানায়, একই রাজ্যের তিন ভাষায় তিন রকম নাম না রেখে একটাই নাম রাখা হোক। তাই এ দিন অধিবেশনে তিন ভাষায় একই নাম রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।

বাম আমলেও রাজ্যের নামবদল নিয়ে বিধানসভায় সিদ্ধান্ত হয়েছে। এ দিন সিপিএমের প্রদীপ কুমার সাহা তার বিশদ আলোচনা করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। এর প্রতিবাদ উঠতে থাকে শাসক পক্ষ থেকে।

প্রদীপবাবু অধিবেশনে বলেন, ১৯৯৯-এর ২০ সেপ্টেম্বর এ রাজ্যের নাম বদলের আলোচনা হয়েছিল বিধানসভায়। সেই অধিবেশনে সৌগত রায় একটা সংশোধনী দিয়ে বলেছিলেন, রাজ্যের নাম ‘বাংলা‘করা হোক। সেই সময় এ রাজ্যের বর্তমান শাসকদল কেন্দ্রের এনডিএ-র শরিক ছিল। তখন কিন্তু এঁরা রাজ্যের নাম ‘বাংলা’ করতে কোনও আগ্রহ দেখায়নি।

এর পর ২০১১-র ২ সেপ্টেম্বর ফের রাজ্যের নাম বদলের প্রক্রিয়া হয় বিধানসভা অধিবেশনে। তখন ঠিক হয় বাংলা, ইংরেজি ও হিন্দি— তিন ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ‘। সেটাও কার্যকরী হয় নি। ২০১৬-র ২৯ আগস্ট অধিবশনে সিপিএমের সুজন চক্রবর্তী যে যুক্তিপূর্ণ সংশোধনী এনেছিলেন, সেটাকেও উপেক্ষা করা হয়।

প্রদীপবাবু তাঁর ভাষণে একাধিকবার সুজনবাবুর নামোল্লেখ করায় রেগে যান স্পিকার। স্পিকার বলেন, “আপনি আপনার কথা বলুন। বার বার সুজনবাবু সুজনবাবু করছেন কেন?“ প্রদীপবাবু এবং সুজনবাবু দু‘জনই এর প্রতিবাদ করে বলেন, আমি যা বলব, আমার ব্যাপার। আপনি কেন ব্যাঘাত ঘটাচ্ছেন এর মধ্যে? যেটা বলতে চাইছি, সেই সময়ে আমাদের সুপারিশ, সংশোধনীতে আপনারা গুরুত্ব দিলে এই অবস্থা হত না। ওই যে বলে না, কে যেন সেই জল খায়, ঘুলিয়ে খায়!

এ সব নিয়ে প্রদীপবাবুর, সিপিএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর এবং তন্ময় ভট্টাচার্যর সঙ্গে শাসক

পক্ষের সোনালি গুহ, পরশ দত্ত প্রমুখের তুমুল বচসা শুরু হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের নিরস্ত করতে না পেরে সুজনবাবুকে ভর্ৎসনা করেন। বলেন, “আপনি একটা দলের নেতৃত্ব দেন। কেন সব সময় দাঁড়িয়ে বাধা দেন? এটা শোভা পায় না! সুজনবাবু বলেন, বাধা তো আমরা দিচ্ছিনা। আপনারা দিচ্ছেন।এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু প্রমুখ বিষয়টি নিয়ে সবিস্তার বলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top