News Flash

  • Home
  • Uncategorized
  • মারুতি ভ্যান ও লরির সংঘর্ষ, মৃত এক, জখম চার
Image

মারুতি ভ্যান ও লরির সংঘর্ষ, মৃত এক, জখম চার

হাওড়া, ২৫ জুলাই (হি.স.) : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ও আহত হলেন এক মহিলা ও এক শিশু সহ চার জন৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের ৬ নং জাতীয় সড়কের তামুলতলায়৷ মৃত যুবকের নাম সৌরভ মাঝি (৩৫)৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রানীচকের জোতকানুরামগড় গ্রামের বাসিন্দা তিনি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচজন একটি মারুতি ভ্যানে করে মুম্বই থেকে কলকাতা হয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ফিরছিলেন৷ তখনই হাওড়ার বাগনানের ৬ নং জাতীয় সড়কের তামুলতলায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই লরির পিছনে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভ মাঝির৷ বাকি চার জন গুরুতর জখম হয়৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ৷ আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ সিমেন্ট বোঝাই ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক৷ জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটায় যানজটের সৃষ্টি হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়ক যানজট মুক্ত করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top