News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন পুর ও নগর পঞ্চায়েতের এস সি সাব কমিটি পুনর্গঠিত
Image

বিভিন্ন পুর ও নগর পঞ্চায়েতের এস সি সাব কমিটি পুনর্গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ বিভিন্ন পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের তপশিলী জাতি কল্যাণ সাব কমিটি পুর্নগঠন করা হয়েছে৷ খোয়াই পুর পরিষদের তপশিলী জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান হয়েছেন সৌরভ দাস৷ কমিটির সদস্যরা হলেন সুনীল সরকার, প্রসেনজিৎ দাস, মীনা দাস, প্রমীলা নমঃ দাস এবং খোয়াই মহকুমা শাসক অফিসের সিনিয়র মোস্ট এক্সটেশন অফিসার / সুপারভাইজার (এস সি, এসটি ওয়েলফেয়ার)৷ খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্র্বহী আধিকারিক হবেন এর সদস্য সচিব৷ রানীরবাজার পুর পরিষদের তপশিলী জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান হয়েছেন নারায়ণ দাস৷ সদস্যরা হলেন হেলেন দাস, বাণী দাস, স্বপ্ণা দা, নারায়ন দাস, সুমন দাস, বিশ্বজিৎ দাস, জিরানী মহকুমা শাসক অফিসের সিনিয়র মোস্ট এক্সটেনশন অফিসার/ সুপারভাইজার (এসসি, এসটি ওয়েলপেয়ার)৷ রানীরবাজার পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হবেন এর সদস্য সচিব৷
শান্তিরবাজার পুর পরিষদের তপশিলী জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান হয়েচেন সুশীল মজুমদার৷ সদস্যরা হলেন মনীন্দ্র নমঃ সজল দাস, ছায়ারাণী দাস, তৃষ্ণা দাস, শান্তিরবাজার মহকুমা শাসক অফিসের সিনিয়র মোস্ট এক্সটেনশন অফিসার / সুপারভাইজার (এসসি, এসটি ওয়েলফেয়ার)৷ কমিটির সদ্যস সচিব হয়েছেন শান্তিরবাজার পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক৷
আমবাসা পুর পরিষদের তপশিলী জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান হয়েছেন বীরেন্দ্র দাস৷ সদস্যরা হলেন বীরমোহন মালাকার, সবিতা দাস, প্রতিমা মালাকার, শিল্পী দাস, আমবাসা মহকুমা শাসক অফিসের সিনিয়র মোস্ট এক্সটেশন অফিসার / সুপারভাইজার (এসসি, এসটি ওয়েলপেয়ার)৷ কমিটির সদস্য সচিব হয়েছেন আমবাসা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক৷
জিরানীয়া নগর পঞ্চায়েতের সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন তপন সরকার৷ সদস্যরা হলেন রতন দাস, কান্তিলাল দাস, পুতুল সরকার, পাপিয়া দাস, অভিজিৎ দেবনাথ এবং জিরানীয়া মহকুমা শাসক অফিসের সিনিয়র মোস্ট এক্সটেনশন অফিসার / সুপারভাইজার (এসসি, এসটি ওয়েলফেয়ার)৷ কমিটির সদস্য সচিব হয়েছেন জিরানীয়া পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top