News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের অভিযোগ কোচের বিরুদ্ধে, পকসো আইনে মামলা রুজু
Image

ধর্ষণের অভিযোগ কোচের বিরুদ্ধে, পকসো আইনে মামলা রুজু

রিওয়ারি (হরিয়ানা), ২৫ জুলাই (হি.স.) : একাধিক প্রশিক্ষণ শিবিরে কোচ আড়াই বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন হরিয়ানার রিওয়ারি গ্রামের নাবালিকা ভলিবল খেলোয়াড়৷ পুলিশ অভিযুক্ত কোচকে এখনও গ্রেফতার করা না হলেও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে৷ শ্রীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷

পুলিশের কাছে লিখিত অভিযোগে নাবালিকা ভলিবল খেলোয়াড় জানিয়েছে, গত আড়াই বছর ধরে গুরগাঁও, রোহতক ও অন্যান্য জায়গায় তাঁকে ক্রমাগত ধর্ষণ করেছেন গৌরব দেশওয়াল নামে ওই কোচ৷ এই নিয়ে কারও কাছে মুখ খুললে তাঁকে খুনের হুমকি দেওয়ার পরেই নাবালিকা তিনি পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন৷

হরিয়ানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি৷ তবে তদন্ত শুরু হয়েছে৷ পকসো আইনে মামলাও রুজু করা হয়েছে৷ যত শ্রীঘ্র সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হবে৷

গত বছর নরেশ দাহিয়া নামক এক কুস্তিগির শাহবাদ ডেয়ারি এলাকা থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করা হয়৷ ২০১৬’য় জাতীয় স্তরের এক শুটার তাঁর কোচের বিরুদ্ধে নরম পানীয়য় মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণের অভিযোগ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top