News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে অনাহারে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা আপ সরকারের
Image

দিল্লিতে অনাহারে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা আপ সরকারের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : দিল্লিতে অনাহারে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করল দিল্লির রাজ্য সরকার। ইতিমধ্যে পরিবারটির হাতে ২৫০০০টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ-মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত আমরা পরিবারটিকে ২৫০০০টাকার সাহায্য করেছি। সন্তান হারা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে তৎপর আমরা। তাদের বাবা ফিরে এলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্যাঙ্কে পরিবারটির একটি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। যাতে করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা তারা পেতে পারে।

উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া এর দায়ে কার্যত স্বীকার করে নিয়ে বলেন, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। আজ সকাল থেকে এই বিষয়ে একাধিক বিভাগের সঙ্গে আমি বৈঠক করেছে। দিল্লিতে সমস্ত শিশুর উপর রিপোর্ট দিতে আমি প্ল্যানিং দফতরকে নির্দেশ দিয়েছে। এই রিপোর্টে শিশুদের বয়স, স্বাস্থ্য, কি রোগে আক্রান্ত, সমস্ত কিছু এই রিপোর্টে থাকবে। আমি আইসিডিএস-এর কাছে জানতে চেয়েছে মৃত শিশুদের কোনও রেকর্ড তাদের কাছে আছে কিনা। আর যদি সত্যি রেকর্ড থাকে তবে কেনও তাদের সাহায্য করা হল না।

অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে শিশুদের শরীরে কোনও রকমের চর্বি ছিল না। পাকস্থলী পুরোপুরি ফাঁকা ছিল। অপুষ্টির কারণেই মৃত্যু হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top