News Flash

  • Home
  • Uncategorized
  • কাতার বিশ্বকাপ পর্যন্ত তিতে ব্রাজিলের ফুটবল কোচ থাকছেন
Image

কাতার বিশ্বকাপ পর্যন্ত তিতে ব্রাজিলের ফুটবল কোচ থাকছেন

ব্রাসিলিয়া, ২৬ জুলাই (হি.স.) : কাতার বিশ্বকাপ পর্যন্ত নেইমারদের দায়িত্বে থাকছেন তিতে। ব্রাজিলের ফুটবলে এটি এক ব্যতিক্রমী ঘটনা। এই প্রথম বিশ্বকাপে সফল নন এমন কোনও কোচকে ছাঁটাই করল না ব্রাজিলের ফুটবল ফেডারেশন। উল্টে তিতের ওপরই ভরসা রাখলেন তারা। ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্ত তিনিই জাতীয় দলের দায়িত্বে থাকছেন। তিতের কোচিংয়ে বিশ্বকাপ জিততে না পারলেও তাঁর স্ট্র্যাটেজিতে নজর কেড়েছে ব্রাজিলের খেলা। রাশিয়ায় থাকতেই তিতের কাছে পৌঁছে গিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থার এই প্রস্তাব। তিতে অবশ্য তখনই তাঁর সিদ্ধান্ত জানাননি। এরপর দেশে ফিরে ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরেই সিদ্ধান্ত নেন তিনি। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তিতেকে রেখে দেওয়ার কথা জানায়।

২০১৬ সালের জুনে দুঙ্গার জায়গায় দায়িত্ব পান ৫৭ বছর বয়সী তিতে। তার কোচিংয়ে ২৬টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে হেরেছে ব্রাজিল। জিতেছে ২০টি ম্যাচ এবং ড্র হয়েছে চারটি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের পর তিতে বলেন, \”এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমি এটার মুখোমুখি হতে পেরে খুশি। আমি এরই মধ্যে পরের ম্যাচ ও প্রতিযোগিতাগুলো নিয়ে মনোযোগ দিচ্ছি।\”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top