News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও বৃষ্টির ভ্রুকুটি, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা
Image

আবারও বৃষ্টির ভ্রুকুটি, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা

কলকাতা, ২৬ জুলাই (হি.স.): মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জের, দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ভারী বর্ষণ হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কলকাতায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমান। ভারী বর্ষণ হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কলকাতায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত আগামী ২৪ ঘন্টা প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলি। একনাগাড়ে না হলেও থেমে থেমে বৃষ্টি হবে কলকাতায়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গত চার দিন ধরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top