News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তহাট : সোমবার আগরতলায় উচ্চস্তরের ভারত-বাংলাদেশ বৈঠক
Image

সীমান্তহাট : সোমবার আগরতলায় উচ্চস্তরের ভারত-বাংলাদেশ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ ত্রিপুরা সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে আরও কয়েকটি সীমান্তহাট স্থাপন করা হবে। এ বিষয়ে আগ্রহী উভয় দেশ। উদ্দেশ্য সাধনে সোমবার আগরতলায় হচ্ছে উচ্চস্তরের বৈঠক। এ বিষয়ে আলোচনা করতে ভারত ও বাংলাদেশের আধিকারিকদের একটি দল আগরতলায় এসে পৌঁছেছে। উভয় দেশের আধিকারিকরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সরকারি আবাসে গিয়ে রবিবার সংশ্লিষ্ট বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন। প্রসঙ্গত বর্তমানে ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে দু’টি সীমান্তহাট রয়েছে।

বাংলাদেশ ও ভারত সরকারের প্রতিনিধি দলে উভয় দেশের বাণিজ্যমন্ত্রকের অতিরিক্ত সচিবস্তরের আধিকারিকরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সাত সদস্যের এক প্রতিনিধি দল রবিবার আগরতলায় পৌঁছেছেন। সোমবার দুপুরে রাজ্য সরকারি অতিথিশালার সভাকক্ষে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হবে। এই বৈঠকে উভয় দেশের বাণিজ্যমন্ত্রকের আধিকারিকরা ছাড়াও ত্রিপুরা সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top