News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্নিদগ্ধ হয়ে অন্তঃস্বত্ত্বা নাবালিকার রহস্য-মৃত্যু
Image

অগ্নিদগ্ধ হয়ে অন্তঃস্বত্ত্বা নাবালিকার রহস্য-মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এক নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে আচমকা একদিন গা ঢাকা দেয় প্রতারক যুবক। এর মধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। খবরটি শোনামাত্র প্রতারক-প্রেমিক সুজিত সরকার মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। ফলে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে।

জিবি হাসপাতালে বিছানায় শুয়ে মেয়েটি সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছে। নাবালিকার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের মেয়ে এক মাসের গর্ভবতী। দীর্ঘদিন ধরে প্রতারক ছেলেটির সঙ্গে তাদের মেয়ের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে মেয়ের প্রেমিক সুজিত সরকার তাদের পরিবারের সকল সদস্যকে প্রলোভন দিয়েছিল বিয়ে করবে বলে।
এদিকে থানায় প্রতারক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটির পরিবারের লোকেরা। কিন্তু এখনও অভিযুক্ত সুজিত সরকারকে গ্রেফচার করা হয়নি। তবে আত্মহত্যার ঘটনার ব্যাপারে নানা কারণে পুলিশের সন্দেহ দানা বাঁধছে। রাজধানীর পুলিশ ঘটনার তদন্ত করছে।

তাদের মতে, মেয়েটি আদৌ আত্মহত্যা করতে চেয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এর আসল সত্য উদ্ঘাটিত হবে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিজেপি-র মহিলা মোর্চার তরফ থেকে দাবি জানানো হয়েছে। এর আগে মহিলা মোর্চার সদস্যরা জিবি হাসপাতালে গিয়ে মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top