News Flash

  • Home
  • Uncategorized
  • আলওয়ার কাণ্ডে পাল্টা ট্যুইট করে রাহুলকে খোঁচা বিজেপির
Image

আলওয়ার কাণ্ডে পাল্টা ট্যুইট করে রাহুলকে খোঁচা বিজেপির

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): আলওয়ার গণপিটুনি কাণ্ডে বিজেপির নিন্দায় সরব হয়ে ট্যুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপর পাল্টা কংগ্রেস সভাপতির নিন্দায় ট্যুইট করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।
সোমবার মাইক্র ব্লগিং সাইট ট্যুইটারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, ‘মাত্র ছয় কিলোমিটার দূরে থাকা হাসপাতালে গণপিটুনিতে আহত রাকবর খানকে নিয়ে যেতে তিন ঘন্টা সময় লাগল পুলিশের। কারণটা হল তারা গাড়ি থামিয়ে চা পান করছিল। এটাই হচ্ছে মোদীর নৃশংস ‘নতুন ভারত’ যেখানে ঘৃণা মানবিকতাকে হটিয়ে দিয়েছে। মানুষকে পিষে তাকে হত্যার জন্য ছেড়ে দেওয়া হয়েছে ।’ এরপরেই পাল্টা রাহুল গান্ধীর নিন্দায় সরব হন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি ট্যুইট করে লেখেন, অপরাধের ঘটনা ঘটলেই আনন্দে লাফানোটা বন্ধ করুন। রাজ্য দ্রুত এবং কড়া পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনও উপায়ে আপনি সমাজকে বিভাজন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আর তারপর কুম্ভীরাশ্রু ফেলছেন। অনেক হয়েছে। আপনি ঘৃণার সওদাগর।
রেলমন্ত্রী পর এই প্রসঙ্গে একই ইস্যুতে রাহুল গান্ধীকে ট্যুইট করে বিধলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এদিন’৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে স্মৃতি ইরানি ট্যুইটে লেখেন, ১৯৮৪ সালে ঘৃণার নিকৃষ্টতম ধরণ রাহুল গান্ধীর পরিবারের নেতৃত্বে সংগঠিত করা হয়েছিল। ভাগলপুর, নেল্লি এবং আরও এমন বহু উদাহরণ রয়েছে। লজ্জার বিষয় সেই একই পন্থা রাহুল গান্ধী অবলম্বন করেছেন। প্রতিটি ক্ষেত্রে সামাজিক ঘটনাগুলিকে রাজনৈতিক ফয়দায় ব্যবহার করেছেন তিনি। রাহুল গান্ধীর এই রাজনীতিকে ‘ভালচার রাজনীতি’ বা শকুনের রাজনীতি হিসেবে অভিহিত করেছেন স্মৃতি ইরানি।
বিজেপির তরফ থেকে ট্যুইট করে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে বিধে লেখা হয়, ৭০ ধরে বছর ভালবাসার নাটক। বন্ধ করো এ মিথ্যা ফটক। জড়িয়ে ধরে, চোখ মেরে, কি ভাবে এগুলি করতে পারো। যখন দেশ বদলতা চায় তখন তুমি ওকে ভুল পথে নিয়ে গিয়েছ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top