News Flash

Image

রক্তের অভাবে মৃত্যু শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ রক্তের অভাবে মারা গেছে কমলপুর মহকুমার দুরাইশিববাড়ি দক্ষিণ মানিক ভাণ্ডার পদ্মবিল এলাকার বাসিন্দা ত্রিপাল দেববর্মার পুত্রসন্তান। শিশুটির নাম তপন দেববর্মা।

জানা গেছে, প্রথমে নানা কারণে ডাক্তার দেখানো সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা খারাপ ছিল শিশুটির। বৃহস্পতিবার তার শরীরের অবস্থা হঠাৎ খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভরতি করানো হয়।

চিকিৎসক শিশুর মা ও বাবাকে রক্ত দেওয়ার কথা বলেন। কিন্তু এক ইউনিট রক্তও যোগাড় করতে পারেনি ছোট্ট শিশু তপনের মা বাবা। শেষপর্যন্ত রক্তের অভাবে গত রাতে শিশুটির মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় শিশুটির শরীরে লোহিত রক্তকণিকার যথেষ্ট অভাব রয়েছে। তদা দেখে চিকিৎসক শিশুটির মা বাবাকে রক্তের সন্ধান করতে বলেন। এই খবর শোনামাত্রই বিজেপি যুবমোর্চার বেশ কিছু কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু তাদের কারোর সঙ্গেই শিশুর রক্তের গ্রুপ মেলেনি। তখন চিকিৎসক শিশু তপনের মা বাবাকে কুলাই হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তারা তাদের শিশু সন্তানকে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত রক্তের অভাবে শিশুটি মারা যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top