News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের আগে আইএসআই বিরোধী স্লোগান উঠল পাক সেনা সদর দফতরের সামনে
Image

নির্বাচনের আগে আইএসআই বিরোধী স্লোগান উঠল পাক সেনা সদর দফতরের সামনে

রাওয়ালপিন্ডি, ২২ জুলাই (হি.স.) : আর কয়েকদিন বাদেই পাকিস্তানে নির্বাচন। তার আগে আইএসআই-বিরোধী স্লোগান উঠল খাস পাক সেনা হেডকোয়ার্টারের সামনে। নওয়াজ শরিফের দল পিএমএল (এন)-র সমর্থকদের গলায় শোনা যাচ্ছে ‘আইএসআই মুর্দাবাদ’।
জানা দেখা গিয়েছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা হেডকোয়ার্টারের সামনে জড় হয়েছে বহু পিএমএল-র সমর্থক। তারা ”আইএসআই মুর্দাবাদ” বলে আওয়াজ তুলেছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, দেশের সন্ত্রাসের পিছনে রয়েছে সেনাবাহিনী।বিক্ষোভকারীদের দাবি, আগামী ২৫ জুলাই দেশে যে নির্বাচন হতে চলেছে, তা আসলে পাকিস্তানের এই গুপ্তচর সংস্থার পরিকল্পনামাফিকই হবে। গত ২১ জুলাই ওই দলেরই এক প্রার্থী হানিফ আব্বাসিকে ড্রাগ পাচারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার পর নওয়াজের দলের বহু সমর্থক বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বালোচ ন্যাশনাল মুভমেন্টের প্রেসিডেন্ট ফাজর বালোচ ট্যুইট করে জানান, ”পাকিস্তানের রাস্তায় সাধারণ মানুষ আইএসআই-র শেষ দেখতে চাইছে। আসলে দেশ জুড়ে পাক সেনা ও আইএসআই-র দীর্ঘ ইতিহাসের প্রভাবেই এই বহিঃপ্রকাশ।” দেশের প্রধান বিচারপতিকে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি আইএসআই-এর বিরুদ্ধে। নওয়াজ শরিফের মামলা সহ একাধিক মামলায় গুপ্তচর সংস্থার মনোমত রায় দেওয়া হচ্ছে বলেই মনে করেন তিনি। বর্তমান রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে রয়েছেন নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম শরিফ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top