News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন জঙ্গি
Image

দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন জঙ্গি

শ্রীনগর, ২২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন পাকিস্তানি জঙ্গি। রবিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার খুদওয়ানিতে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকাটি ঘিরে ধরে তল্লাশি অভিযান চালাতে থাকে তারা।
গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন সকালে খুদওয়ানি এলাকাটি ঘিরে ফেলা হয়। নিরাপত্তা বাহিনীকে দেখা মাত্র অবিরাম গুলি বর্ষণ করতে থাকে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তিন পাকিস্তানি জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাতে কোনও রকমের গুজব ছড়াতে না পারে তার জন্য মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তল্লাশি অভিযান চলছে।
প্রসঙ্গত এই কুলগাম জেলাতেই শনিবার বিকেলে সেলিম আহমেদ নামে অপহৃত এক পুলিশকর্মীর গুলিতে ঝাঁঝরা মৃতদেহ উদ্ধার করা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top