News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতায় এলে ভারতের চেয়ে ভাল দেশ হবে পাকিস্তান, দাবি নওয়াজের ভাই শাহবাজ-র
Image

ক্ষমতায় এলে ভারতের চেয়ে ভাল দেশ হবে পাকিস্তান, দাবি নওয়াজের ভাই শাহবাজ-র

ইসলামাবাদ, ২২ জুলাই (হি.স.) : ক্ষমতায় আসার পর পাকিস্তানকে ভারতের চেয়ে ভাল করে তুলতে না পারলে তাঁর নাম বদলে দিতে পারেন। এমনই দাবি করলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। পঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
আসন্ন নির্বাচনে পিএমএল-এন-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ বলেন, ‘ওরা (ভারতীয়রা) ওয়াগা সীমান্তে আসবে আর পাকিস্তানের প্রভু বলবে। আমি পাকিস্তানকে মালয়েশিয়া ও তুরস্কের মত উন্নত দেশ করে তুলব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদ ও তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এর্দোগানের সঙ্গে দেখা করে শিখব কীভাবে ফের পাকিস্তানকে মহান দেশ হিসেবে গড়ে তোলা যায়।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে তীব্র আক্রমণ করে শাহবাজ বলেন, ‘রাস্তায় ইউ-টার্নের চিহ্ন বদলে ইমরান খানের ছবি লাগানো উচিত। পঞ্জাব সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন ইমরান। কিন্তু আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।’
২০১৩-র জুন থেকে এ বছরের জুন পর্যন্ত পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ। পাকিস্তানের নির্বাচন সংক্রান্ত আইনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ পিএমএল-এন-র প্রধানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর দলের প্রধান হন শাহবাজ। নির্বাচনে জয়ের জন্য ভারত-বিরোধিতাকেই হাতিয়ার করছেন নওয়াজের ভাই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top